উদ্দীপকের X এবং Y এর মধ্যে কোনটি অধিক উন্নত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] ও 'Y [গণিত] হলো যথাক্রমে মাশরুম এবং নীলাভ সবুজ শৈবাল (Nostoc)। মাশরুম হলো ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত এবং নীলাভ সবুজ শৈবাল (Nostoc) হলো মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। উপরোক্ত জীব দুটির মধ্যে মাশরুম অধিক উন্নত। নিচে তা বর্ণনা করা হলো- ১. মাশরুম প্রকৃতকোষী, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত এবং সকল ধরনের কোষীয় অঙ্গাণু উপস্থিত। অন্যদিকে, Nostoc হলো আদিকোষী। অর্থাৎ এদের ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। কিন্তু রাইবোসোম আছে। ২. মাশরুম বহুকোষী এবং মাইসেলিয়াম (সুতার মতো অংশ) দ্বারা গঠিত। অন্যদিকে Nostoc ফিলামেন্টাস। ৩. মাশরুমে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন দেখা যায়। এবং হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। কিন্তু Nostoc এ দ্বিবিভাজন প্রক্রিয়া দেখা যায়। ৪. মাশরুমের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। আবার Nostoc এর কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। উপরিউক্ত রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, ফানজাই রাজ্যের মাশরুম (Agaricus) বা ছত্রাক, মনেরা রাজ্যের নীলাভ সবুজ শৈবাল (Nostoc) থেকে অধিক উন্নত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকের X এবং Y এর মধ্যে কোনটি অধিক উন্নত? মতামত দাও।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
