Z চিহ্নিত চিত্রের রাজ্যগত বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'Z [গণিত] চিহ্নিত চিত্রটি হলো ডায়াটম, যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে প্রোটিস্টা রাজ্যের রাজ্যগত বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- ১. এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল (দলবদ্ধ) বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াসবিশিষ্ট। ২. কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে। ৩. কোযে সকল ধরনের অঙ্গাণু থাকে। ৪. খাদ্যগ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। ৫. মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। ৬. কোনো ভ্রুণ গঠিত হয় না।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
Z চিহ্নিত চিত্রের রাজ্যগত বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
