উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] এর রাজ্যগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা সাপেক্ষে কোনটি উন্নত? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের A ও B জীব হলো যথাক্রমে ডায়াটম ও নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল হলো সুপার কিংডম-১ এর মনেরা রাজ্যের এবং এককোষী শৈবাল হলো সুপার কিংডম-২ এর প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। নিচে জীব দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- i. নীলাভ সবুজ শৈবাল সাধারণত এককোষী, ফিলামেন্টাস অপরদিকে, এককোষী শৈবাল একটি মাত্র কোষ নিয়ে গঠিত, একক, কলোনিয়াল বা ফিলামেন্টাস প্রকৃতির। ii. নীলাভ সবুজ শৈবালের নিউক্লিয়াস সুগঠিত নয়। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। অপরদিকে, এককোষী শৈবাল সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে। iii. নীলাভ সবুজ শৈবালের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই কিন্তু রাইবোজোম আছে। অপরদিকে, এককোষী শৈবালে সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান। iv. নীলাভ সবুজ শৈবালের খাদ্যগ্রহণ পদ্ধতি প্রধানত শোষণ, তবে কেউ কেউ সালোকসংশ্লেষণে খাদ্য প্রস্তুত করে। অপরদিকে, এককোষী শৈবালের খাদ্যগ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। তাই ডায়াটম ও নীলাভ সবুজ শৈবালের রাজ্যদ্বয়ের জীবের কোষের DNA ও RNA এর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে প্রতীয়মান হয় যে, ডায়াটম নীলাভ সবুজ শৈবালের তুলনায় উন্নত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'B এর রাজ্যগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা সাপেক্ষে ক…
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
