উদাহরণসহ সমসম্ভাব্য ঘটনা ও নমুনা ক্ষেত্রের সংজ্ঞা লিখ।
উত্তর: সমসম্ভাব্য ঘটনা: যদি কোন দৈব পরীক্ষায় ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে। যেমন, একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড ও টেল আসার সম্ভাবনা সমান। তাই হেড ও টেল আসা ঘটনা দুটি সমসম্ভাব্য ঘটনা। নমুনাক্ষেত্র: কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনাক্ষেত্র বলে। যেমন, যদি দুটি মুদ্রা এক সাথে নিক্ষেপ করা হয় তাহলে নমুনাক্ষেত্রটি হবে, S = HH, HT, TH, TT
SSC উচ্চতর গণিত অধ্যায়-১৪ : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · উচ্চতর গণিত · অধ্যায়-১৪ : সম্ভাবনা · সৃজনশীল
উদাহরণসহ সমসম্ভাব্য ঘটনা ও নমুনা ক্ষেত্রের সংজ্ঞা লিখ।
উত্তর