নিচের কোন শাখা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? [বগুড়া জিলা স্কুল]
ক. জিন প্রযুক্তি
খ. প্রত্নতত্ত্ববিদ্যা
গ. ট্যাক্সোনমি
ঘ. বন্যপ্রাণিবিদ্যা
উত্তর: ট্যাক্সোনমি
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা: ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে- ১. অঙ্গসংস্থান বা মরফোলজি ২. ট্যাক্সোনমি বা শ্রেণিবিন্যাস বিদ্যা ৩. শারীরবিদ্যা বা ফিজিওলজি ৪. হিস্টোলজি বা কলাতন্ত্র ৫. ভূণবিদ্যা বা এমব্রায়োলজি ৬. জীবভূগোল বা বায়োজিওগ্রাফি ৭. কোষবিদ্যা বা সাইটোলজি ৮. জেনেটিক্স বা বংশগতিবিদ্যা ৯. বিবর্তনবিদ্যা বা ইভেলিওশন ১০. বাস্তুবিদ্যা বা ইকোলজি ১১. এন্ডোক্রাইনোলজি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · MCQ