উদ্দীপকের চিত্র R দেখতে P এর মতো হলেও কাজ করে Q এর মতো- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-P হলো ঐচ্ছিক পেশি এবং চিত্র-R হলো হৃদপেশি। হৃদপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও এর কাজ চিত্র-Q বা অনৈচ্ছিক পেশির মতো। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- ঐচ্ছিক পেশির কোষগুলো যেমন নলাকার, আড়াআড়ি ডোরাযুক্ত, তেমনি হৃদপেশির কোষগুলো ও নলাকার ও আড়াআড়ি ডোরাযুক্ত। এছাড়াও উভয় পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকে। একারণে ঐচ্ছিক পেশি ও হৃদপেশি দেখতে একই রকম। অপরদিকে হৃদপেশি কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। অনৈচ্ছিক পেশির মতো হৃদপেশিও সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের অভ্যন্তরিণ অঙ্গ সঞ্চালন ও দেহে রক্ত চলাচল প্রক্রিয়া সক্রিয় রাখে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। আর হৃদপেশি মানব ভ্রূণ সৃষ্টির একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হৃৎপিণ্ডে একটি নির্দিষ্ট গতিতে সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রাণিদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এভাবে অনৈচ্ছিক পেশি ও হৃদপেশি অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন ও দেহে রক্ত চলাচল সক্রিয় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে এ কথা বলা যায় যে, হৃদপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে অনৈচ্ছিক পেশির মতো।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকের চিত্র R দেখতে P এর মতো হলেও কাজ করে Q এর মতো- বিশ্লেষণ করো।
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর