কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?
উত্তর: মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের পেশ অর্থাৎ হৃদপেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয়। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি (অনেকটা ঐচ্ছিক পেশির মতো), শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এ টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ হৃদপেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো। এ ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণেই হৃদপেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?
উত্তর