'B [গণিত] চিহ্নিত চিত্রের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে B-চিহ্নিত চিত্র দ্বারা প্যারেনকাইমা টিস্যুকে বোঝানো হয়েছে। নিচে এ টিস্যুর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো— প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত ও প্রোটোপ্লাজমপূর্ণ। এই টিস্যুর কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত। এ টিস্যুর কোষগুলো গোলাকার, ডিম্বাকার বা কখনও বহুভূজাকার হয়ে থাকে। সাধারণত প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোতে প্রচুর সাইটোপ্লাজম, বৃহৎ নিউক্লিয়াস ও কোষগহ্বর থাকে। এসব কোষে অনেক সময় ক্লোরোপ্লাস্ট থাকে তখন একে ক্লোরেনকাইমা বলে। জলজ উদ্ভিদের বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
'B চিহ্নিত চিত্রের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর