জীবদেহকে সচল রাখতে চিত্র 'X [গণিত] ও চিত্র 'Y [গণিত] এর মধ্যে কোনটি অধিক কার্যকর- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-X ও চিত্র-Y দ্বারা যথাক্রমে হৃদপেশি ও ঐচ্ছিক পেশিকে চিহ্নিত করা হয়েছে। ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত ও প্রসারিত হতে পারে। সাধারণত মানুষের হাত ও পায়ে ঐচ্ছিক পেশি থাকে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে। এই পেশি দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে। জীবের নড়াচাড়া, চলাফেরা বা স্থান পরিবর্তনে ঐচ্ছিক পেশি সাহায্য করে। এছাড়াও জীব ইচ্ছানুযায়ী তার দেহকে ঐচ্ছিক পেশির সাহায্যে প্রয়োজন অনুযায়ী নড়াতে পারে। অপরদিকে হৃদপেশি দিয়ে মানুষের হৃৎপিণ্ড গঠিত হয়। এই পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো। মানব ভ্রূণ সৃষ্টির একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের হৃদপেশি নির্দিষ্ট গতিতে চলমান থাকে। হৃৎপিণ্ডের সব হৃদপেশি সমন্বিতভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচলের প্রক্রিয়া সচল রাখে। অর্থাৎ, ঐচ্ছিক পেশি জীবদেহকে নাড়াচাড়ার মাধ্যমে সচল রাখে এবং হৃদপেশি জীবদেহে রক্ত চলাচলের প্রক্রিয়া সচল রাখে। জীবদেহে রক্তচলাচলের মাধ্যমে প্রতিটি কোষ সজীব ও সক্রিয় থাকে, রক্তচলাচল ব্যতীত জীবদেহ টিকে থাকতে পারে না। অপরদিকে ঐচ্ছিক অঙ্গ সঞ্চালন ছাড়াও জীবদেহ টিকে থাকতে পারবে। তাই জীবদেহকে সচল রাখতে X অর্থাৎ হৃদপেশিই অধিক কার্যকর।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
জীবদেহকে সচল রাখতে চিত্র 'X ও চিত্র 'Y এর মধ্যে কোনটি অধিক কার্যক…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর