উদ্দীপকে P ও Q একই ধরনের কলা– ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখ করা হয়েছে P কলাটির গঠন তরল ও Q কলাটি Ca জাতীয় পদার্থ দিয়ে গঠিত। অর্থাৎ P ও Q কলা দু'টি যথাক্রমে তরল যোজক কলা এবং স্কেলিটাল যোজক কলা। এরা উভয়েই মূলত যোজক কলা। যোজক কলাতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম থাকে। তরল যোজক কলার মাতৃকা তরল, মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এখানে কোষের সংখ্যার তুলনায় মাতৃকার পরিমাণ বেশি। একইভাবে স্কেলিটাল যোজক কলার মাতৃকার পরিমাণ বেশি এবং সেখানে ক্যালসিয়াম জমা হয় ও কঠিন অবস্থা ধারণ করে, তবে এখানেও কোষের সংখ্যা তুলনামূলকভাবে কম। আলোচনা থেকে দেখা যায় যে, P ও Q কলার বৈশিষ্ট্যগুলো যোজক কলাকে সমর্থন করে। এ কারণে এরা একই ধরনের কলা অর্থাৎ যোজক কলা।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকে P ও Q একই ধরনের কলা– ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর