শেয়ারFacebookWhatsApp

P ও Q একই হওয়া সত্ত্বেও তাদের মধ্যে গাঠনিক ভিন্নতা বিদ্যমান- বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের P ও Q একই হওয়া স্বত্ত্বেও অর্থাৎ যোজক কলা হওয়া স্বত্ত্বেও এদের মধ্যে গাঠনিক ভিন্নতা রয়েছে। P অর্থাৎ তরল যোজক কলার কোষগুলো নরম প্রকৃতির এবং এদের মাতৃকা তরল। অন্যদিকে Q অর্থাৎ স্কেলিটাল যোজক কলার কোষগুলো তুলনামূলকভাবে শক্ত প্রকৃতির। এদের মাতৃকায় ক্যালসিয়াম জমা হয়ে দৃঢ় প্রকৃতির মাতৃকা সৃষ্টি করে। তরল যোজক কলা দু'ধরনের। যথা- রক্ত ও লসিকা। রক্ত- রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তের তরল অংশ রক্তরস। এর প্রায় ৯১-৯২% পানি এবং ৮-৯% জৈব ও অজৈব পদার্থ। এসব রক্তরসের ভেতর বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে। রক্তকণিকা তিন ধরনের। যথা- লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলা। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক কলা দু'ধরনের। যথা- কোমলাস্থি এবং অস্থি। কোমলাস্থি, কন্ড্রিন মাতৃকাযুক্ত এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক কলা এবং অস্থি, অস্টিয়াম মাতৃকাযুক্ত এক ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলিটাল যোজক কলা। সুতরাং, এ আলোচনা থেকে সহজেই প্রতীয়মান হয় যে, P ও Q একই হওয়া সত্ত্বেও এদের মধ্যে গাঠনিক ভিন্নতা রয়েছে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল

P ও Q একই হওয়া সত্ত্বেও তাদের মধ্যে গাঠনিক ভিন্নতা বিদ্যমান- বিশ্লে…

উদ্দীপক

P ও Q দুটি কলা। P কলাটির গঠন তরল ও Q কলাটির গঠন Ca জাতীয় পদার্থ নিয়ে গঠিত। Q কলাটি P কলার নানা উপাদান তৈরিতে ভূমিকা রাখে।

Dinajpur · 2017

উত্তর

ATP-কে জৈব মুদ্রা বলে।

উত্তর

যে আন্তঃসম্পর্কে পারস্পরিক সহাবস্থানে দু'টি জীব একে অন্যকে সহায়তা করে এবং দু'জনেই একে অন্যের দ্বারা উপকৃত হয় সেই আন্তঃসম্পর্কই হলো মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমে কোনো জীবের ক্ষতির কোনো আশঙ্কা থাকে না। যেমন: লাইকেন। এখানে শৈবাল সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদানসহ বায়ু থেকে জলীয়বাষ্প সংগ্রহ ও উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে P কলাটির গঠন তরল ও Q কলাটি Ca জাতীয় পদার্থ দিয়ে গঠিত। অর্থাৎ P ও Q কলা দু'টি যথাক্রমে তরল যোজক কলা এবং স্কেলিটাল যোজক কলা। এরা উভয়েই মূলত যোজক কলা। যোজক কলাতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম থাকে। তরল যোজক কলার মাতৃকা তরল, মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এখানে কোষের সংখ্যার তুলনায় মাতৃকার পরিমাণ বেশি। একইভাবে স্কেলিটাল যোজক কলার মাতৃকার পরিমাণ বেশি এবং সেখানে ক্যালসিয়াম জমা হয় ও কঠিন অবস্থা ধারণ করে, তবে এখানেও কোষের সংখ্যা তুলনামূলকভাবে কম। আলোচনা থেকে দেখা যায় যে, P ও Q কলার বৈশিষ্ট্যগুলো যোজক কলাকে সমর্থন করে। এ কারণে এরা একই ধরনের কলা অর্থাৎ যোজক কলা।

উত্তর

উদ্দীপকের P ও Q একই হওয়া স্বত্ত্বেও অর্থাৎ যোজক কলা হওয়া স্বত্ত্বেও এদের মধ্যে গাঠনিক ভিন্নতা রয়েছে। P অর্থাৎ তরল যোজক কলার কোষগুলো নরম প্রকৃতির এবং এদের মাতৃকা তরল। অন্যদিকে Q অর্থাৎ স্কেলিটাল যোজক কলার কোষগুলো তুলনামূলকভাবে শক্ত প্রকৃতির। এদের মাতৃকায় ক্যালসিয়াম জমা হয়ে দৃঢ় প্রকৃতির মাতৃকা সৃষ্টি করে। তরল যোজক কলা দু'ধরনের। যথা- রক্ত ও লসিকা। রক্ত- রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তের তরল অংশ রক্তরস। এর প্রায় ৯১-৯২% পানি এবং ৮-৯% জৈব ও অজৈব পদার্থ। এসব রক্তরসের ভেতর বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে। রক্তকণিকা তিন ধরনের। যথা- লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলা। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক কলা দু'ধরনের। যথা- কোমলাস্থি এবং অস্থি। কোমলাস্থি, কন্ড্রিন মাতৃকাযুক্ত এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক কলা এবং অস্থি, অস্টিয়াম মাতৃকাযুক্ত এক ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলিটাল যোজক কলা। সুতরাং, এ আলোচনা থেকে সহজেই প্রতীয়মান হয় যে, P ও Q একই হওয়া সত্ত্বেও এদের মধ্যে গাঠনিক ভিন্নতা রয়েছে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিভকোষ কী? ব্যাখ্যা করো।

সিভকোষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ গহ্বরের কাজ কী?

কোষ গহ্বরের কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মসৃণ পেশি বলতে কী বুঝায়?

মসৃণ পেশি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।