শেয়ারFacebookWhatsApp

'S [গণিত] চিহ্নিত অংশটি কী? বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে S টিস্যুটি হলো ফ্লোয়েম টিস্যু যা উদ্ভিদের খাদ্য পরিবহনের কাজে নিয়োজিত। ফ্লোয়েম টিস্যু সিভকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার এই চার ধরনের কোষ দ্বারা গঠিত। নিচে এদের বর্ণনা দেওয়া হলো- ১. সিভনল বা সিভকোষ: ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালনি সদৃশ প্রস্থপ্রাচীরযুক্ত নলাকার কোষকে সিভনল বা সিভকোষ বলে। এ কোষগুলো লম্বা এবং ভেতরটা ফাঁপা। একটি কোষের মাথায় আর একটি কোষ বসানো, তাই একসারি কোষ মিলিতভাবে একটি লম্বা নলের সৃষ্টি করে থাকে। মাথায় অবস্থিত দুটি কোষের মধ্যপ্রাচীর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত এ প্রস্থপ্রাচীরকে সিভপ্লেট বলে। পাশাপাশি অবস্থিত দুটি সিভকোষের প্রোটোপ্লাজম সিভপ্লেটের ছিদ্র দিয়ে পরস্পর যোগাযোগ রক্ষা করে। ২. সঙ্গীকোষ : সিভকোষের সাথে বিদ্যমান বৃহৎ নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজমযুক্ত প্যারেনকাইমা কোষকে সঙ্গীকোষ বলে। সঙ্গীকোষ লম্বা, সরু এবং এদের কোষপ্রাচীর পাতলা। ছিদ্র দিয়ে এরা সিভনলের সাথে সংযোগ স্থাপন করে। এদের সাইটোপ্লাজম খুব ঘন, কোষগহ্বর ক্ষুদ্র এবং নিউক্লিয়াস বড়। ৩. ফ্লোয়েম প্যারেনকাইমা: এরা আসলে সাধারণ প্যারেনকাইম কোষ তবে সঙ্গীকোষ হতে কিছুটা ভিন্নতর। ফ্লোয়েমের মধ্যে অবস্থিত বলে এর নাম হয়েছে ফ্লোয়েম প্যারেনকাইমা। কোষগুলো লম্বাটে, বেলনাকার। এদের কোষপ্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত এবং সমান পুরু। কোষগহ্বর বড়। সব ধরনের ফ্লোয়েম টিস্যুতে এদের দেখা যায় না। ৪. ফ্লোয়েম ফাইবার: সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত স্ক্লেরেনকাইমা ফাইবারকে ফ্লোয়েম ফাইবার বলে। এরা বাস্ট ফাইবার নামেও পরিচিত। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। সেকেন্ডারি বৃদ্ধির সময় এ ফাইবার তৈরি হয়। সকল উদ্ভিদে ফ্লোয়েম ফাইবার নেই।

SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল

'S চিহ্নিত অংশটি কী? বর্ণনা করো।

উদ্দীপক

question image

Dhaka · 2017

উত্তর

ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলাই হলো লসিকা, যা লসিকা নালিতে অবস্থান করে।

উত্তর

সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকেই বলা হয় ফটোলাইসিস। H2O→ফটোলাইসিসH++O2+e−\mathrm{H}_2\mathrm{O} \xrightarrow{\text{ফটোলাইসিস}} \mathrm{H}^+ + \mathrm{O}_2 + \mathrm{e}^-

উত্তর

উদ্দীপকে S টিস্যুটি হলো ফ্লোয়েম টিস্যু যা উদ্ভিদের খাদ্য পরিবহনের কাজে নিয়োজিত। ফ্লোয়েম টিস্যু সিভকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার এই চার ধরনের কোষ দ্বারা গঠিত। নিচে এদের বর্ণনা দেওয়া হলো- ১. সিভনল বা সিভকোষ: ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালনি সদৃশ প্রস্থপ্রাচীরযুক্ত নলাকার কোষকে সিভনল বা সিভকোষ বলে। এ কোষগুলো লম্বা এবং ভেতরটা ফাঁপা। একটি কোষের মাথায় আর একটি কোষ বসানো, তাই একসারি কোষ মিলিতভাবে একটি লম্বা নলের সৃষ্টি করে থাকে। মাথায় অবস্থিত দুটি কোষের মধ্যপ্রাচীর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত এ প্রস্থপ্রাচীরকে সিভপ্লেট বলে। পাশাপাশি অবস্থিত দুটি সিভকোষের প্রোটোপ্লাজম সিভপ্লেটের ছিদ্র দিয়ে পরস্পর যোগাযোগ রক্ষা করে। ২. সঙ্গীকোষ : সিভকোষের সাথে বিদ্যমান বৃহৎ নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজমযুক্ত প্যারেনকাইমা কোষকে সঙ্গীকোষ বলে। সঙ্গীকোষ লম্বা, সরু এবং এদের কোষপ্রাচীর পাতলা। ছিদ্র দিয়ে এরা সিভনলের সাথে সংযোগ স্থাপন করে। এদের সাইটোপ্লাজম খুব ঘন, কোষগহ্বর ক্ষুদ্র এবং নিউক্লিয়াস বড়। ৩. ফ্লোয়েম প্যারেনকাইমা: এরা আসলে সাধারণ প্যারেনকাইম কোষ তবে সঙ্গীকোষ হতে কিছুটা ভিন্নতর। ফ্লোয়েমের মধ্যে অবস্থিত বলে এর নাম হয়েছে ফ্লোয়েম প্যারেনকাইমা। কোষগুলো লম্বাটে, বেলনাকার। এদের কোষপ্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত এবং সমান পুরু। কোষগহ্বর বড়। সব ধরনের ফ্লোয়েম টিস্যুতে এদের দেখা যায় না। ৪. ফ্লোয়েম ফাইবার: সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত স্ক্লেরেনকাইমা ফাইবারকে ফ্লোয়েম ফাইবার বলে। এরা বাস্ট ফাইবার নামেও পরিচিত। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। সেকেন্ডারি বৃদ্ধির সময় এ ফাইবার তৈরি হয়। সকল উদ্ভিদে ফ্লোয়েম ফাইবার নেই।

উত্তর

উদ্দীপকের X হলো স্ক্লেরেনকাইমা টিস্যু এবং Y হলো ট্রাকিড ও ভেসেল। এদের গঠন ও কাজে কিছু মিল ও অমিল রয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো – - উভয় ধরণের টিস্যুই উদ্ভিদ টিস্যু হলেও স্ক্লেরেনকাইমা এক ধরনের সরল টিস্যু এদের প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন অন্যদিকে ট্রাকিড ও ভেসেল জটিল ধরনের টিস্যু এরা বিভিন্ন কোষের সমন্বয়ে গঠিত। - প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও পরিণত অবস্থায় উভয় ধরনের কোষই প্রোটোপ্লাজমবিহীন ও মৃত হয়ে যায়। - ট্রাকিড ভেসেল উভয়ের প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়ে থাকে। যেমন- বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার ইত্যাদি। কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষের ক্ষেত্রে প্রাচীরের পুরুত্বে এ ধরনের বৈচিত্রতা দেখা যায় না। - স্ক্লেরেনকাইমা, ট্রাকিড ও ভেসেল প্রত্যেকের কাজই উদ্ভিদদেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহন তবে ট্রাকিড কখনো কখনো খাদ্য সঞ্চয়ের কাজও করে থাকে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিভকোষ কী? ব্যাখ্যা করো।

সিভকোষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ গহ্বরের কাজ কী?

কোষ গহ্বরের কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মসৃণ পেশি বলতে কী বুঝায়?

মসৃণ পেশি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।