'A [গণিত] চিত্রের অঙ্গাণুটি কীভাবে জীবজগৎ টিকিয়ে রাখছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিত্রের অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। এর অভ্যন্তরে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সবুজ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রস্তুত করে। প্রাণীরা খাদ্যের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের ওপর নির্ভরশীল। আমরা খাদ্য হিসেবে যা কিছু খাই না কেন তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে আসে। আবার সালোকসংশ্লেষণের ফলে নির্গত [গণিত] প্রাণিজগতের শ্বসনের জন্য অপরিহার্য। সবুজ উদ্ভিদের তৈরি খাদ্য তার নিজের বিভিন্ন জৈবনিক কাজে শক্তি যোগায় ফলে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়, এতে ফুল ফোটে। পরাগায়ন ও নিষেকের ফলে ফুল থেকে ফল ও বীজ উৎপন্ন হয়ে প্রজাতির ধারা অব্যাহত থাকে। এসবই সম্ভব হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার কারণে, যা উদ্দীপকের অঙ্গাণুটির ভেতরেই সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্ট না থাকলে সবুজ উদ্ভিদেও খাদ্য তৈরি হতো না, তার জৈবিক প্রক্রিয়া ব্যাহত হতো এবং এক সময় মারা যেত। ফলে সবুজ উদ্ভিদের ওপর নির্ভরশীল প্রাণিজগতও বিলীন হয়ে যেত। তাই বলা যায়, উদ্দীপকের A চিহ্নিত অঙ্গাণুটি জীবজগৎ টিকিয়ে রেখেছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
'A চিত্রের অঙ্গাণুটি কীভাবে জীবজগৎ টিকিয়ে রাখছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর