B চিহ্নিত অঙ্গাণুটি জীবদেহে অনুপস্থিত থাকলে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের B চিহ্নিত অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জীবের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। জীবের প্রতিটি প্রক্রিয়া পরিচালনার জন্য শক্তি প্রয়োজন। আর এ শক্তি আসে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। কাজেই শক্তি উৎপাদনের মাধ্যমে জীবের সকল জৈবিক প্রক্রিয়া সচল রাখার ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়ার প্রভাব অপরিসীম। আবার জীবের এ শ্বসন প্রক্রিয়া সবাত হলে তা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়নে। এ কারণে মাইটোকন্ড্রিয়নকে বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়নে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম ইত্যাদি থাকে। শ্বসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় যেমন- ক্রেবস্ চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়নে সম্পন্ন হয়। তাই জীবদেহে যদি এ অঙ্গাণুটি না থাকে তবে ATP তথা শক্তি উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে জীবদেহের সকল জৈবিক ক্রিয়াও ধীরে ধীরে থেমে যাবে। আর এর পরিণতিতে জীবদেহ মৃত্যুর কোলে ঢলে পড়বে। শুধু তাই নয় মাইটোকন্ড্রিয়ন জীবের শুক্রাণু ও ডিম্বাণু গঠনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সুতরাং, মাইটোকন্ড্রিয়নের অনুপস্থিতিতে জীবদেহে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি বাধাগ্রস্থ হবে। ফলে জীবের সঠিক বংশবিস্তার ধারা ব্যাহত হবে। তাই একথা বলা যায় যে, মাইটোকন্ড্রিয়নের অনুপস্থিতি জীবকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। পাশাপাশি তাদের বংশগতির ধারাকেও বাধাগ্রস্ত করতে পারে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
B চিহ্নিত অঙ্গাণুটি জীবদেহে অনুপস্থিত থাকলে কী ধরনের সমস্যা হতে পার…
উদ্দীপক

Chittagong · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর