উদ্দীপকের B চিহ্নিত অঙ্গাণুটি মানবদেহের সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের B চিহ্নিত অঙ্গাণুটি হলো কোষের মাইটোকন্ড্রিয়ন। কারণ এ অঙ্গাণুটিতে শক্তি উৎপাদন হতে দেখা যাচ্ছে। জীবের সকল জৈবিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় সকল শক্তি এখানে তৈরি হয় বলে, একে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়ন উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই উপস্থিত। এ অঙ্গাণুটি মানবদেহের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কিত। মাইটোকন্ড্রিয়নে শ্বসন ক্রিয়া সম্পন্ন হয়ে ATP তৈরি হয় যা কোষের বিপাকীয় কাজে শক্তি যোগায়। জীবের তথা মানবদেহের সকল জৈবিক কাজের জন্য শক্তি প্রয়োজন। এ শক্তি শ্বসন ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। আর মাইটোকন্ড্রিয়ন ব্যতীত শ্বসন সম্ভব নয়। এ শক্তি তৈরি বন্ধ হয়ে গেলে মানবদেহের বিপাক ক্রিয়াও বন্ধ হয়ে যাবে। এছাড়া B অঙ্গাণুটি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ন শুক্রাণু ও ডিম্বাণু গঠনেও বিশেষ ভূমিকা রাখে। মাইটোকন্ড্রিয়ন না থাকলে খাদ্যস্থিত শক্তি নির্গত না হওয়ায় জীব তথা মানুষের জৈবিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হবে না। ফলে মানবদেহের বিভিন্ন জীবজ ক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং দেহ মৃত্যুর দিকে অগ্রসর হবে। তাই, এ অঙ্গাণুটি মানুষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণের পাশাপাশি মানবদেহকে সুস্থ ও স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকের B চিহ্নিত অঙ্গাণুটি মানবদেহের সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্য…
উদ্দীপক

Dinajpur · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর