উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] কোষ হওয়া সত্ত্বেও গঠন ও কার্যিক অমিল— যুক্তি সহকারে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে চিত্র-B হলো প্রাণীর দেহকোষ এবং চিত্র-C হলো জনন কোষ। গঠনগত দিক থেকে এদের মাঝে বেশ কিছু অমিল রয়েছে। যেমন- দেহকোষ ডিপ্লয়েড প্রকৃতির কিন্তু জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির। দেহকোষে নিউক্লিয়াসটি কেন্দ্রে অবস্থান করে, কিন্তু স্ত্রী জনন কোষে নিউক্লিয়াস কেন্দ্রের বাইরে অবস্থান করে। আবার পুং জনন কোষে নিউক্লিয়াস মাথায় অবস্থান করে। প্রাণী দেহকোষ অনেকটা ডিম্বাকৃতির, কিন্তু স্ত্রী জনন কোষ বৃত্তাকার এবং পুং জনন কোষ ব্যাঙাচি আকৃতির। পুং জনন কোষ মাথা, মধ্যখণ্ড এবং লেজ সমন্বয়ে গঠিত। প্রাণী দেহকোষে মাইক্রোভিলাই দেখা গেলেও জনন কোষ দু'টিতে তা অনুপস্থিত। কার্যিক দিক থেকেও এদের মধ্যে অমিল রয়েছে। দেহকোষ মাইটোসিস (উন্নত জীবের ক্ষেত্রে) এবং অ্যামাইটোসিস (অনুন্নত জীবের ক্ষেত্রে) প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দেহ গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণে অংশ নেয়। জনন কাজে এদের কোন ভূমিকা নেই। অপরদিকে, জনন কোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে জীবের জনন কার্যে ভূমিকা রাখে। একইভাবে জনন কোষ জীবের দেহ গঠনে কোনো ভূমিকা রাখে না। সুতরাং এ আলোচনা থেকে বোঝা যায় যে, চিত্র- 'B [গণিত] ও 'C [গণিত] কোষ হওয়া স্বত্ত্বেও এদের গঠন ও কাজে যথেষ্ট অমিল রয়েছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকে 'B ও 'C কোষ হওয়া সত্ত্বেও গঠন ও কার্যিক অমিল— যুক্তি সহক…
উদ্দীপক

Barisal · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর