A চিহ্নিত অঙ্গাণুটির গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। জীবজগতের জন্য ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেবল ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতেই সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করাজাতীয় খাদ্য তৈরি করতে পারে, যা উদ্ভিদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে। আবার প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই প্রাণিজগতও তার খাদ্যের জন্য সম্পূর্ণরূপে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। কাজেই এ প্রক্রিয়ার উপর কেবল উদ্ভিদজগৎ নয়, সমস্ত জীবজগতও নির্ভরশীল। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট তথা ক্লোরোফিলের উপস্থিতিতে [গণিত] শোষিত হয় এবং [গণিত] উৎপন্ন হয়। এ প্রক্রিয়ায় পরিবেশ থেকে প্রাণিকুলের জন্য ক্ষতিকারক [গণিত] শোষিত হয়। এভাবে সবুজ উদ্ভিদে এ প্রক্রিয়া অব্যাহত রেখে পরোক্ষভাবে প্রাণিজগতকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে চলেছে ক্লোরোপ্লাস্ট। তাই বলা যায় যে, সমগ্র জীবজগতকে বাঁচিয়ে রাখতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব অপরিসীম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
A চিহ্নিত অঙ্গাণুটির গুরুত্ব ব্যাখ্যা করো।
উদ্দীপক

Chittagong · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর