উদ্দীপকের A চিহ্নিত অঙ্গাণুটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শর্করা উৎপাদনকারী A চিহ্নিত কোষ অঙ্গাণুটি- ক্লোরোপ্লাস্ট। পরিবেশ সংরক্ষণে এ অঙ্গাণুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষায় এ অঙ্গাণুটির বিশেষ অবদান রয়েছে। কোষে ক্লোরোপ্লাস্ট এর উপস্থিতির কারণে উদ্ভিদ স্বভোজী অর্থাৎ ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য তৈরি করে, যা উদ্ভিদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে। আবার প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই প্রাণিজগতও তার খাদ্যের জন্য সম্পূর্ণরূপে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। সুতরাং, A চিহ্নিত অঙ্গাণুটি জীবের তথা উদ্ভিদ ও প্রাণীর খাদ্য সরবরাহে মুখ্য ভূমিকা পালনের মাধ্যমে পরিবেশে তাদের সাম্যতা বজায় রেখে চলেছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট তথা ক্লোরোফিলের উপস্থিতিতে পরিবেশ থেকে [গণিত] শোষিত হয় এবং [গণিত] নির্গত হয়। উদ্ভিদের সবুজ অংশ, প্রাণীকুলের জন্য ক্ষতিকারক [গণিত] শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় [গণিত] সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সুতরাং, A চিহ্নিত অঙ্গাণুটি তথা ক্লোরোপ্লাস্ট পরিবেশে [গণিত] ও [গণিত] এর ভারসাম্য রক্ষায় পরোক্ষ ভূমিকা পালন করে থাকে। এ আলোচনা থেকে বুঝা যায় যে, A চিহ্নিত অঙ্গাণুটি উদ্ভিদ ও প্রাণী তথা জীবজগতকে বাঁচিয়ে রেখে এবং [গণিত] ও [গণিত] এর ভারসাম্য বজায় রেখে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকের A চিহ্নিত অঙ্গাণুটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা র…
উদ্দীপক

Dinajpur · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর