উদ্দীপকে চিত্র 'P [গণিত] এর X ও Y অংশের গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রের 'P [গণিত] এর চিহ্নিত X অংশটি হলো সিভনল ও Y চিহ্নিত অংশটি হলো সঙ্গীকোষ। নিম্নে এদের গঠন ব্যাখ্যা করা হলো— ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালনি (sieve) সদৃশ প্রস্থপ্রাচীর যুক্ত নলাকার কোষের নাম সিভনল। সীভনলের কোষগুলো জীবিত তবে পরিণত অবস্থায় কোষগুলোতে নিউক্লিয়াস থাকে না। সিভনলের কোষগুলো একটির উপর অন্যটি লম্বালম্বিভাবে বা খাড়াভাবে সাজানো থাকে বলে সবগুলো একত্রে একটি নলের ন্যায় দেখায়। কোষের প্রস্থপ্রাচীরে অনেকগুলো ছিদ্র রয়েছে। সিভনলের প্রস্থপ্রাচীরকে সীভপ্লেট (sieve plate) বলে। সিভনল পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সঞ্চয়ী ও বর্ধিষ্ণু অঞ্চলে পরিবহন করে এবং খাদ্য সঞ্চয় করে। [চিত্র] ফ্লোয়েম টিস্যুর গঠন উপাদান এই সঙ্গীকোষ হল প্যারেনকাইমা জাতীয় কোষ। এর কেন্দ্রিকা বেশ বড়। প্রতিটি সিভকোষের সাথে একটি করে বড় নিউক্লিয়াস যুক্ত সঙ্গীকোষ থাকে। ফ্লোয়েম টিস্যুর গঠন উপাদান সিভকোষে পরিণত অবস্থায় কোন নিউক্লিয়াস থাকে না। একটি কোষে সংঘটিত সকল বিপাকীয় কার্যাবলী ও ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করা নিউক্লিয়াসের কাজ। সঙ্গীকোষের ঐরূপ অবস্থানের কারণে এর নিউক্লিয়াস সিভকোষের কার্যাবলি কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। এভাবে সঙ্গীকোষ সিভকোষকে বেঁচে থাকতে ও উহার কার্যাবলী চালিয়ে যেতে সাহায্য করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকে চিত্র 'P এর X ও Y অংশের গঠন ব্যাখ্যা করো।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
ফ্লোয়েম টিস্যুর গঠন উপাদান এই সঙ্গীকোষ হল প্যারেনকাইমা জাতীয় কোষ। এর কেন্দ্রিকা বেশ বড়। প্রতিটি সিভকোষের সাথে একটি করে বড় নিউক্লিয়াস যুক্ত সঙ্গীকোষ থাকে। ফ্লোয়েম টিস্যুর গঠন উপাদান সিভকোষে পরিণত অবস্থায় কোন নিউক্লিয়াস থাকে না। একটি কোষে সংঘটিত সকল বিপাকীয় কার্যাবলী ও ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করা নিউক্লিয়াসের কাজ। সঙ্গীকোষের ঐরূপ অবস্থানের কারণে এর নিউক্লিয়াস সিভকোষের কার্যাবলি কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। এভাবে সঙ্গীকোষ সিভকোষকে বেঁচে থাকতে ও উহার কার্যাবলী চালিয়ে যেতে সাহায্য করে।উত্তর