উদ্ভিদের জীবনধারণে উদ্দীপকে উল্লিখিত চিত্র 'Y [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে 'Y [গণিত] হলো ক্লোরোপ্লাস্ট। এটি সবুজ রঙের প্লাস্টিড। এটি গাছের সবুজ পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়। জীবজগতকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ অঙ্গাণুটির ভূমিকা অপরিসীম। নিচে জীবজগতকে টিকিয়ে রাখতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব বিশ্লেষণ করা হলো— ১. ক্লোরোপ্লাস্ট সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এটি সবুজ উদ্ভিদকোষে অবস্থিত থেকে, বায়ুমণ্ডলের CO₂ ও কোষস্থ পানি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে যা বিভিন্ন শ্রেণির খাদ্যের উৎস হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। ২. বায়ুতে CO₂ গ্যাসের পরিমাণ শতকরা ০.০৩ ভাগ। বায়ুতে CO₂ এর পরিমাণ বেশি হলে তা জীবদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সালোকসংশ্লেষণের মাধ্যমে ক্লোরোপ্লাস্ট CO₂ ব্যবহার করে খাদ্য তৈরি করে। এতে বায়ুতে O₂ ও CO₂ এর অনুপাত ঠিক থাকে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। ৩. শ্বসনের শক্তির মূল উৎস সূর্য। সূর্য হতে পৃথিবীতে আসা মোটা আলো ও তাপশক্তির ২% আলো সালোকসংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ শর্করায় রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চয় করে, যা বিভিন্ন ধাপ ঘুরে প্রাণীর খাদ্যের মধ্যে বেঁচে থাকে। সমস্ত উদ্ভিদ ও প্রাণীজগৎ রাসায়নিক শক্তি প্রথমে সৌরশক্তি গ্রথিত পৌছে। এরপর খায় মাংসাশী প্রাণীরা। এতে রাসায়নিক শক্তি পর্যায়ক্রমে হয়, ভয় ও সর্বোচ্চ শ্রেণির খাদকে পৌঁছায়। এভাবে শক্তি ব্যবহার করে প্রাণীরা তাদের কার্যক্রম চালাতে সক্ষম হয়। এভাবে জীবের জন্য খাদ্য তৈরি, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুতে শক্তি প্রবাহ বজায় রাখতে ক্লোরোপ্লাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা না হলে সমস্ত জীবজগৎ ধ্বংসের সম্মুখীন হতো। তাই বলা যায় মূলত ক্লোরোপ্লাস্টই জীবজগতকে টিকিয়ে রাখছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্ভিদের জীবনধারণে উদ্দীপকে উল্লিখিত চিত্র 'Y এর ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর