শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির বংশগতির উপাদান বহনকারী অংশের গঠন ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস। এর মধ্যে বংশগতীয় উপাদান বহনকারী অংশে ক্রোমোজোম বিদ্যামান। নিচের ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করা হলো- ক্রেমোজোম নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত। মানুষের ক্রোমোজোম ডিপ্লয়েড অর্থাৎ দুই সেট ক্রোমোজোম একত্রে অবস্থান করে। ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত ৩.৫ থেকে ৩০.০ মাইক্রন এবং প্রস্থ ০.২ থেকে ২.০ মাইক্রন পর্যন্ত হয়। ক্রোমোজোমে একটি বাহু, গৌণকুঞ্চন, সেন্ট্রোমিয়ার, ক্রোমোনেমাটা এবং ধাত্র থাকে। আর ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসের যে অংশ লাগানো থাকে তার ঐ অংশটিকে বলা হয় স্যাটেলাইট। এর প্রান্তে টেলোমিয়ার থাকে। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো DNA |

SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল

উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির বংশগতির উপাদান বহনকারী অংশের গঠন ব্যাখ্য…

উদ্দীপক

বিথী অণুবীক্ষণ যন্ত্রে দুইটি কোষ অঙ্গাণু পর্যবেক্ষণ করলো। এর মধ্যে প্রথমটি বংশগতীয় উপাদান বহনকারী গোলাকার অঙ্গাণু এবং দ্বিতীয়টি গ্রানামচক্র বহনকারী অঙ্গাণু।

Chittagong · 2023

উত্তর

যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বলে।

উত্তর

লাইসোজোম কোষ অঙ্গাণুটি অন্যান্য কোষীয় অঙ্গাণুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। লাইসোজোম জীবাণু ভক্ষণের মাধ্যমে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। একটি পর্দা দ্বারা এর পরিপাক করার উৎসেচক বা এনজাইম আলাদা করা থাকে। তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। কিন্তু যদি দেহের অক্সিজেনের অভাব বা যেকোনো কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আশেপাশের কোষীয় অঙ্গাণু নষ্ট হয়ে যায়। এমনকি এর প্রভাবে মারাও যেতে পারে।

উত্তর

উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস। এর মধ্যে বংশগতীয় উপাদান বহনকারী অংশে ক্রোমোজোম বিদ্যামান। নিচের ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করা হলো- ক্রেমোজোম নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত। মানুষের ক্রোমোজোম ডিপ্লয়েড অর্থাৎ দুই সেট ক্রোমোজোম একত্রে অবস্থান করে। ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত ৩.৫ থেকে ৩০.০ মাইক্রন এবং প্রস্থ ০.২ থেকে ২.০ মাইক্রন পর্যন্ত হয়। ক্রোমোজোমে একটি বাহু, গৌণকুঞ্চন, সেন্ট্রোমিয়ার, ক্রোমোনেমাটা এবং ধাত্র থাকে। আর ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসের যে অংশ লাগানো থাকে তার ঐ অংশটিকে বলা হয় স্যাটেলাইট। এর প্রান্তে টেলোমিয়ার থাকে। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো DNA |

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অঙ্গাণুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোষে ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যা উদ্ভিদের খদ্যের চাহিদা পূরণ করে থাকে। আবার প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই প্রাণিজগৎও তার খাদ্যের জন্য সম্পূর্ণরূপে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। সুতরাং, দ্বিতীয় অঙ্গাণুটি জীবের তথা উদ্ভিদ ও প্রাণীর খাদ্য সরবরাহে মুখ্য ভূমিকা পালনের মাধ্যমে পরিবেশ তাদের সাম্যতা বজায় রেখে চলেছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট তথা ক্লোরোফিলের উপস্থিতিতে পরিবেশ থেকে CO₂ শোষিত হয় এবং O₂ নির্গত হয়। উদ্ভিদের সবুজ অংশ প্রাণিকুলের জন্য ক্ষতিকারক CO₂ শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় O₂ সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আলোচনা থেকে বলা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি অর্থাৎ ক্লোরোপ্লাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিভকোষ কী? ব্যাখ্যা করো।

সিভকোষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ গহ্বরের কাজ কী?

কোষ গহ্বরের কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মসৃণ পেশি বলতে কী বুঝায়?

মসৃণ পেশি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।