কচুরীপানা পানিতে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: কুচুরীপানা একটি জলজ উদ্ভিদ। কচুরীপানা উদ্ভিদের দেহে বড়ো বড়ো বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা টিস্যু বিদ্যমান। বায়ুকুঠুরীযুক্ত এই প্যারেনকাইমা টিস্যুগুলোকে অ্যারেনকাইমা বলে। অ্যারেনকাইমা টিস্যুগুলোর ফাঁকে ফাঁকে বাতাস জমা থাকে ফলে উদ্ভিদটি আয়তনে বৃদ্ধি পেলেও ওজনে হালকা হয়। অসংখ্য বায়ুকুঠুরী উপস্থিতির ফলে কচুরীপানা পানিতে খুব সহজেই ভেসে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
কচুরীপানা পানিতে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো।
উত্তর