রবির দেহের প্রথম টিস্যুটি তার শরীরবৃত্তীয় কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রবির দেহে বিদ্যমান যে প্রথম টিস্যুটির কথা বলা হয়েছে তা হলো রক্ত। রক্ত একটি তরল যোজক কলা। এটি দেহের গুরুত্বপূর্ণ উপাদান। এটি দেহের নানাবিধ শারীরবৃত্তীয় কাজ করে থাকে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. অক্সিজেন পরিবহণ : লোহিত রক্তকোষ অক্সিহিমোগ্লোবিনরূপে কোষে অক্সিজেন পরিবহণ করে। ২. কার্বন ডাইঅক্সাইড অপসারণ : রাসায়নিক বিক্রিয়ার ফলে কোষগুলোতে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, রক্তরস সোডিয়াম বাই কার্বনেটরূপে তা সংগ্রহ করে নিয়ে আসে এবং নিঃশ্বাস বায়ুর সাথে ফুসফুসের সাহায্যে দেহের বাইরে বের করে দেয়। ৩. খাদ্যসার পরিবহণ : রক্তরস গ্লুকোজ, অ্যামাইনো এসিড, চর্বিকণা ইত্যাদি কোষে সরবরাহ করে। ৪. তাপের সমতা রক্ষা : দেহের মধ্যে অনবরত দহনক্রিয়া সম্পাদিত হচ্ছে। এতে করে বিভিন্ন অঙ্গে বিভিন্ন মাত্রার তাপ সৃষ্টি হয় এবং তা রক্তের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে দোহের সর্বত্র তাপের সমতা রক্ষা হয়। ৫. বর্জ্য পদার্থ নিষ্কাশন: রক্ত দেহের জন্য ক্ষতিকর বর্জ্য পদার্থ বহন করে এবং বিভিন্ন অঙ্গের মাধ্যমে সেসব ইউরিয়া, ইউরিক এসিড ও কার্বন ডাইঅক্সাইড হিসেবে নিষ্কাশন করে। ৬. হরমোন পরিবহণ : হরমোন নালিবিহীন গ্রন্থিতে তৈরি এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ বা রস। এই রস সরাসরি রক্তে মিশে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয় এবং বিভিন্ন জৈবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৭. রোগ প্রতিরোধ : কয়েক প্রকারের শ্বেত রক্তকোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন উৎপাদনের মাধ্যমে রক্ত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ৮. রক্ত জমাট বাঁধা : দেহের কোনো অংশ কেটে গেলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ বন্ধ করে। পরিশেষে বলা যায় যে, রক্ত মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
রবির দেহের প্রথম টিস্যুটি তার শরীরবৃত্তীয় কাজের জন্য খুবই গুরুত্বপূ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
একটি নিউরনের একটি মাত্র অ্যাক্সন থাকে। পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে যে স্নায়ুসন্ধি গঠিত হয় তাকে সিন্যাপস বলে। সিন্যাপস এর মধ্য দিয়েই একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয়।উত্তর