শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অপর অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- যুক্তিসহ আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের অপর অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া, যা কোষের শক্তিঘর বা পাওয়ার হাউজ নামে পরিচিত। জীবের অস্তিত্ব রক্ষায় মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে যুক্তিসহ আলোচনা করা হলো— মাইটোকন্ড্রিয়া জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জীবের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। জীবের প্রতিটি প্রক্রিয়া পরিচালনার জন্য শক্তি প্রয়োজন। আর এ শক্তি আসে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। কাজেই শক্তি উৎপাদনের মাধ্যমে জীবের সকল জৈবিক প্রক্রিয়া সচল রাখার ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়ার প্রভাব অপরিসীম। আবার জীবের এ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কো-এনজাইম ইত্যাদি থাকে। শ্বসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় যেমন- ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। জীবদেহে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তবে ATP তথা শক্তি উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে জীবদেহের সকল জৈবিক ক্রিয়াও ধীরে ধীরে থেমে যাবে। আর এ পরিণতিতে জীবদেহ মৃত্যুর দিকে ঢলে পড়বে। শুধু তাই নয় মাইটোকন্ড্রিয়া জীবের শুক্রাণু ও ডিম্বাণু গঠনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সুতরাং, মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতিতে জীবদেহে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি বাধাগ্রস্ত হবে। ফলে জীবের সঠিক বংশবিস্তার ধারা ব্যাহত হবে। আলোচনার শেষে বলা যায় যে, মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি জীবকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। পাশাপাশি তাদের বংশগতির ধারাকেও বাধাগ্রস্ত করতে পারে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল

উদ্দীপকের অপর অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা র…

উদ্দীপক

জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষের দুটি বিশেষ অঙ্গাণুর কথা বললেন। যার প্রথমটি খাদ্য তৈরি করলেও অপর অঙ্গাণুটি শক্তি উৎপাদনে সম্পৃক্ত।

Mymensingh · 2022

উত্তর

উদ্ভিদের ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমাই হলো ক্লোরেনকাইমা।

উত্তর

কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসের মধ্যে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশ দেখা যায় তাকে ক্রোমাটিন জালিকা বলে। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস থেকে যখন পানি অপসারিত হয় তখন ক্রোমাটিন জালিকাগুলো মোটা ও খাটো হয় তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়।

উত্তর

উদ্দীপকে শিক্ষক বর্ণিত খাদ্য তৈরির সাথে সম্পৃক্ত প্রথম অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। নিচে অঙ্গাণুটির সচিত্র বর্ণনা করা হলো— ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট। বাইরের দিকের স্তরটিকে বহিঃস্তর এবং ভেতরের দিকের স্তরটিকে অন্তঃস্তর বলা হয়। ক্লোরোপ্লাস্টে গ্রানাম - চাকতি নামক এক প্রকার স্তরীভূত অঙ্গ থাকে যেখানে সূর্যের আলো আবদ্ধ হয়। গ্রানা সংখ্যায় একের অধিক এবং এরা পরস্পর গ্রানাম ল্যামেলি নামক নালিকা দিয়ে সংযুক্ত। question image এছাড়াও ভেতরে ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সে স্ট্রোমা ছড়ানো অবস্থায় থাকে। স্ট্রোমা থেকে সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উৎসেচক নিঃসৃত হয়।

উত্তর

উদ্দীপকের অপর অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া, যা কোষের শক্তিঘর বা পাওয়ার হাউজ নামে পরিচিত। জীবের অস্তিত্ব রক্ষায় মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে যুক্তিসহ আলোচনা করা হলো— মাইটোকন্ড্রিয়া জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জীবের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। জীবের প্রতিটি প্রক্রিয়া পরিচালনার জন্য শক্তি প্রয়োজন। আর এ শক্তি আসে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। কাজেই শক্তি উৎপাদনের মাধ্যমে জীবের সকল জৈবিক প্রক্রিয়া সচল রাখার ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়ার প্রভাব অপরিসীম। আবার জীবের এ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কো-এনজাইম ইত্যাদি থাকে। শ্বসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় যেমন- ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। জীবদেহে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তবে ATP তথা শক্তি উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে জীবদেহের সকল জৈবিক ক্রিয়াও ধীরে ধীরে থেমে যাবে। আর এ পরিণতিতে জীবদেহ মৃত্যুর দিকে ঢলে পড়বে। শুধু তাই নয় মাইটোকন্ড্রিয়া জীবের শুক্রাণু ও ডিম্বাণু গঠনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সুতরাং, মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতিতে জীবদেহে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি বাধাগ্রস্ত হবে। ফলে জীবের সঠিক বংশবিস্তার ধারা ব্যাহত হবে। আলোচনার শেষে বলা যায় যে, মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি জীবকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। পাশাপাশি তাদের বংশগতির ধারাকেও বাধাগ্রস্ত করতে পারে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিভকোষ কী? ব্যাখ্যা করো।

সিভকোষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ গহ্বরের কাজ কী?

কোষ গহ্বরের কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মসৃণ পেশি বলতে কী বুঝায়?

মসৃণ পেশি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।