উদ্দীপকের B ও C এর মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে চিত্র: B হলো প্যারেনকাইমা টিস্যু এবং চিত্র: C হলো স্ক্লেরেনকাইমা টিস্যু। নিচে প্যারেনকাইমা ও স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- ১. প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত। অপরদিকে প্রাথমিক - অবস্থায় স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। ২. প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত ও প্রোটোপ্লাজমপূর্ণ। পক্ষান্তরে, স্ক্লেরেনকাইমা কোষগুলো শক্ত, অনেক লম্বা, পুরু প্রাচীরযুক্ত ও পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমবিহীন। ৩. প্যারেনকাইমা টিস্যুর কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষপ্রাচীর লিগনিনযুক্ত। ৪. প্যারেনকাইমা টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক তুলনামূলকভাবে কম বা নাও থাকতে পারে। ৫. প্যারেনকাইমা টিস্যুর প্রকারভেদ হলো ক্লোরেনকাইমা ও অ্যারেনকাইমা। অপরদিকে স্ক্লেরেনকাইমা কোষ প্রধানত দুই ধরনের; যথা- ফাইবার ও স্ক্লেরাইড। ৬. প্যারেনকাইমা কোষগুলো যান্ত্রিক কাজের জন্য অভিযোজিত নয়। কিন্তু স্ক্লেরেনকাইমা কোষগুলো যান্ত্রিক কাজের জন্য অভিযোজিত। ৭. প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহণ করা। অন্যদিকে স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করা এবং খনিজ লবণ ও পানি পরিবহণ করা।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকের B ও C এর মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর