উদ্দীপকে 'C [গণিত] চিত্রের উপাদানগুলোর কাজ ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের চিত্র 'C [গণিত] হলো রক্তকণিকা। রক্তে তিন প্রকার রক্ত কণিকা থাকে, যথা: লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও অণুচক্রিকা। নিচে রক্তকণিকাগুলোর কাজ ব্যাখ্যা করা হলো- ১. লোহিত কণিকায় বিদ্যমান হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে কোষে নিয়ে যায় এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে আসে। ২. লিম্ফোসাইট জাতীয় শ্বেতরক্তকণিকা অ্যান্ডিবড়ি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশকৃত রোগজীবাণু ধ্বংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে এলার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। ৩. রক্তের অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ও দেহের রক্ত ক্ষরণ বন্ধ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকে 'C চিত্রের উপাদানগুলোর কাজ ব্যাখ্যা কর
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর