থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?
উত্তর: প্রাণিদেহে কতগুলো নালিবিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালি থাকে না। শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত হয়। থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কারণ, এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরক্সিন রক্তের মাধ্যমে বাহিত হয়ে মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?
উত্তর