মানবদেহ সুরক্ষায় চিত্র X এবং চিত্র Y এর মধ্যে কোনটির ভূমিকা অধিক? যুক্তিসহ আলোচনা করো।
উত্তর: চিত্রে X এর হলো লোহিত রক্তকণিকা এবং চিত্র Y হলো শ্বেত রক্তকণিকা। মানবদেহের সুরক্ষায় চিত্র Y অর্থাৎ শ্বেত রক্তকণিকার ভূমিকা অধিক। নিচে তা যুক্তিসহ আলোচনা করা হলো- শ্বেত রক্তকণিকা (WBC) জীবাণুকে ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। শ্বেত কণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে এবং রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি ঘটে। মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে 4-10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে। অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। লিম্ফোসাইট জাতীয় শ্বেতরক্তকণিকা অ্যান্ডিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশকৃত রোগজীবাণু ধ্বংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে। ইওসিনোফিল ও বেসোফিল (হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃস্বত করে) দেহে এলার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। অপরদিকে লোহিত রক্তকণিকা শ্বাসকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে বিদ্যমান হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে এবং [গণিত] এর সাথে যুক্ত হয়ে সামান্য [গণিত] ও পরিবহন করে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, মানবদেহের সুরক্ষায় চিত্র X এবং চিত্র Y এর মধ্যে চিত্র Y অর্থাৎ শ্বেত রক্তকণিকার ভূমিকাই অধিক ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
মানবদেহ সুরক্ষায় চিত্র X এবং চিত্র Y এর মধ্যে কোনটির ভূমিকা অধিক? য…
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর