উদ্ভিদের টিকে থাকার জন্য 'X [গণিত] ও 'Y [গণিত] টিস্যুর ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] হলো জাইলেম এবং Y হলো ফ্লোয়েম টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন কাজ সম্পন্ন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- জাইলেম: জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, যেমন-ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার। জাইলেম টিস্যুস্থ ভেসেল মূল হতে পানি ও পানিতে দ্রবীভূত অন্যান্য খনিজ লবণ গাছের পাতা ও অন্যান্য সবুজ অংশ পরিবহন করে থাকে। জাইলেম টিস্যুস্থ ট্রাকিড উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা ছাড়াও মূল হতে কাণ্ড ও পাতায় পানি ও খনিজ লবণ পরিবহন করে থাকে। জাইলেম টিস্যুস্থ উডতন্তুগুলো উক্ত অঙ্গকে দৃঢ়তা প্রদান করে থাকে। জাইলেম টিস্যুস্থ প্যারেনকাইমা প্রয়োজন অনুযায়ী খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহন করে থাকে। ফ্লোয়েম: ফ্লোয়েম টিস্যু শারীরবৃত্তীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ টিস্যু জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার নিয়ে এটি গঠিত। সিভনল প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গায় সৃষ্টি হয় যা খাদ্য পরিবহনে নল হিসেবে কাজ করে। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে থাকে। খাদ্য চলাচলে সঙ্গীকোষ সিভনলকে সাহায্য করে। সিভনল উদ্ভিদে খাদ্য সঞ্চয়ের কাজও করতে পারে। প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে ও খাদ্য পরিবহনে সহায়তা করে শারীরবৃত্তীয় কার্যাবলি সম্পন্ন করে। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল, পানি সরবরাহ করে তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পানি এবং গ্লুকোজ পরিবাহিত না হলে উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেত এবং খাদ্যের অভাবে পুরো জীবকুল ধ্বংস হয়ে যেত। তাই বলা যায়, উদ্ভিদের টিকে থাকার জন্য জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর ভূমিকা অপরিসীম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্ভিদের টিকে থাকার জন্য 'X ও 'Y টিস্যুর ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক

Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর