'A [গণিত] ও 'B [গণিত] টিস্যুতে মিল ও অমিল দুটোই বিদ্যমান- মতামত দাও।
উত্তর: উদ্দীপকের A ও B হলো যথাক্রমে প্যারেনকাইমা ও স্ক্লেরেনকাইমা টিস্যু। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন হওয়ায় এই টিস্যুগুলো সরল টিস্যুর অন্তর্ভুক্ত। উন্নত শ্রেণির উদ্ভিদে এদের দেখা যায়। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত হলেও স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো মৃত। প্যারেনকাইমার কোষপ্রাচীর পাতলা এবং স্ক্লেরেনকাইমার কোষপ্রাচীর সমানভাবে পুরু। প্যারেনকাইমার কোষগুলো সেলুলোজ নির্মিত তবে স্ক্লেরেনকাইমার কোষপ্রাচীর লিগনিনযুক্ত হয়। স্ক্লেরেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। প্যারেনকাইমার কোষগুলো কোলেনকাইমার মতো প্রোটোপ্লাজমযুক্ত হলেও স্ক্লেরেনকাইমা সর্বদা প্রোটেপ্লাজমবিহীন হয়। খাদ্যপ্রস্তুত, খাদ্য সঞ্চয় ও খাদ্যদ্রব্য পরিবহন করা প্যারেনকাইমার প্রধান কাজ। তবে এরা স্ক্লেরেনকাইমার ন্যায় উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে না। স্ক্লেরেনকাইমা পানি ও খনিজ লবণ পরিবহনে অংশগ্রহণ করে। 'A [গণিত] অর্থাৎ প্যারেনকাইমা ও 'B [গণিত] অর্থাৎ স্ক্লেরেনকাইমা টিস্যুর তুলনামূলক বিশ্লেষণ করে বলা যায় যে এদের মধ্যে মিল ও অমিল দুটোই বিদ্যমান।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
'A ও 'B টিস্যুতে মিল ও অমিল দুটোই বিদ্যমান- মতামত দাও।
উদ্দীপক

Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর