শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্র-B ও চিত্র-C এর গঠন একই হলেও কাজ ভিন্ন-বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-B হলো ঐচ্ছিক পেশি এবং চিত্র C হলো হৃৎপেশি। চিত্র-B ও চিত্র-C এর গঠন একই হলেও কাজ ভিন্ন। নিচে তা বিশ্লেষণ করা হলো- ঐচ্ছিক পেশির কোষগুলো যেমন নলাকার, আড়াআড়ি ডোরাযুক্ত, তেমনি হৃৎপেশির কোষগুলোও নলাকার আড়াআড়ি ডোরাযুক্ত। এছাড়াও উভয় পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকে। একারণে ঐচ্ছিক পেশি ও হৃৎপেশি দেখতে একই রকম। অপরদিকে হৃৎপেশি কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। অনৈচ্ছিক পেশির মতো হৃৎপেশিও সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন ও দেহে রক্ত চলাচল প্রক্রিয়া সক্রিয় রাখে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। আর হৃৎপেশি মানব ভ্রূণ সৃষ্টির একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হৃৎপিণ্ডে একটি নির্দিষ্ট গতিতে সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রাণীদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এভাবে অনৈচ্ছিক পেশি ও হৃৎপেশি অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন ও দেহে রক্ত চলাচল সক্রিয় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সুতরাং, উপর্যুক্ত আলোচনা থেকে এ কথা বলা যায় যে, হৃৎপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে অনৈচ্ছিক পেশির মতো।

SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল

উদ্দীপকের চিত্র-B ও চিত্র-C এর গঠন একই হলেও কাজ ভিন্ন-বিশ্লেষণ করো।

উদ্দীপক

question image

Comilla · 2021

উত্তর

স্লাইড স্টেইনিং হলো কোষের বিশেষ কোন অংশ বা অঙ্গাণু বা টিস্যুর পাতলা স্তরকে আলাদা করে চিহ্নিত করতে স্লাইডের ওপর রঞ্জক পদার্থ দিয়ে রঞ্জিত করার প্রক্রিয়া।

উত্তর

নিউরন কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজিবডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে, তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। কারণ সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত A হলো প্লাস্টিড। প্লাস্টিড তিন ধরনের- ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। নিচে ব্যাখ্যা করা হলো- ক্লোরোপ্লাস্ট (Chloroplast): সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এতে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক বর্ণ কণিকা থাকাতে সবুজ রংয়ের হয়। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। প্লাস্টিডের গ্রানা (grana) অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে (Stroma) অবস্থিত উৎসেচক সমষ্টি, বায়ু থেকে গৃহীত কার্বনডাই অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সরল শর্করা তৈরি করে। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জকও থাকে। ক্রোমোপ্লাস্ট: এরা রঙিন প্লাস্টিড তবে এরা সবুজ নয়। এসব প্লাস্টিড জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি বর্ণের কণিকা ধারণ করে বলে কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল আবার কোনোটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা ও উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে উঠে। রঙিন ফুল, রঙিন পাতা ও গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের কাজ। এরা বিভিন্ন রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে। লিউকোপ্লাস্ট: যেসব প্লাস্টিড কোনো রঞ্জক পদার্থ ধারণ করে না তাদের লিউকোপ্লাস্ট বলে। যে সব কোষে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এদের পাওয়া যায়, যেমন-মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র-B হলো ঐচ্ছিক পেশি এবং চিত্র C হলো হৃৎপেশি। চিত্র-B ও চিত্র-C এর গঠন একই হলেও কাজ ভিন্ন। নিচে তা বিশ্লেষণ করা হলো- ঐচ্ছিক পেশির কোষগুলো যেমন নলাকার, আড়াআড়ি ডোরাযুক্ত, তেমনি হৃৎপেশির কোষগুলোও নলাকার আড়াআড়ি ডোরাযুক্ত। এছাড়াও উভয় পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকে। একারণে ঐচ্ছিক পেশি ও হৃৎপেশি দেখতে একই রকম। অপরদিকে হৃৎপেশি কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। অনৈচ্ছিক পেশির মতো হৃৎপেশিও সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন ও দেহে রক্ত চলাচল প্রক্রিয়া সক্রিয় রাখে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। আর হৃৎপেশি মানব ভ্রূণ সৃষ্টির একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হৃৎপিণ্ডে একটি নির্দিষ্ট গতিতে সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রাণীদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এভাবে অনৈচ্ছিক পেশি ও হৃৎপেশি অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন ও দেহে রক্ত চলাচল সক্রিয় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সুতরাং, উপর্যুক্ত আলোচনা থেকে এ কথা বলা যায় যে, হৃৎপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে অনৈচ্ছিক পেশির মতো।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

একটি তন্ত্র X এর মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে অপসারিত হয়। X তন্ত্রটি কীভাবে শরীরকে সুস্থ ও বিষমুক্ত রাখতে সাহায্য করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিভকোষ কী? ব্যাখ্যা করো।

সিভকোষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ গহ্বরের কাজ কী?

কোষ গহ্বরের কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

কোন পেশিকে বিশেষ পেশি বলা হয় এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মসৃণ পেশি বলতে কী বুঝায়?

মসৃণ পেশি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

কোষের পাওয়ার হাউজ এর গঠন সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

জাইলেমকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

মানুষের ত্বককে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

পরিবহণ টিস্যুকে জটিল টিস্যু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।