'Y [গণিত] টিস্যুর প্রথম কোষটির বৈশিষ্ট্য লিখ।
উত্তর: উদ্দীপকের Y টিস্যুটি হলো ফ্লোয়েম এবং এর প্রথম কোষটি হলো সিভনল। নিম্নে সিভনলের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালনি (sieve) সদৃশ গ্রন্থপ্রাচীর যুক্ত নলাকার কোষের নাম সিভনল। সিভনলের কোষগুলো জীবিত তবে পরিণত অবস্থায় কোষগুলোতে নিউক্লিয়াস থাকে না। সিভনলের কোষগুলো একটির উপর অন্যটি লম্বালম্বিভাবে বা খাড়াভাবে সাজানো থাকে বলে সবগুলো একত্রে একটি নলের ন্যায় দেখায়। কোষের গ্রন্থপ্রাচীরে অনেকগুলো ছিদ্র রয়েছে। সিভনলের গ্রন্থপ্রাচীরকে সিভপ্লেট (sieve plate) বলে। শীতকালে সিভপ্লেটের উপর ক্যালোজ (callose) নামক কার্বোহাইড্রেটের প্রলেপ পড়ে এবং ছিদ্রগুলোর মুখ বন্ধ থাকে। এর ফলে কোষান্তর সংযোগ হ্রাস পায়। পরবর্তী বসন্ত ঋতুতে ছিদ্রপথগুলো পুনরায় খুলে যায় এবং কোষমধ্যস্থ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়। টেরিডোফাইট ও নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সিভনল দেখা যায়। সিভনল পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সঞ্চয়ী ও বর্ধিষ্ণু অঞ্চলে পরিবহন করে এবং খাদ্য সঞ্চয় করে। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
'Y টিস্যুর প্রথম কোষটির বৈশিষ্ট্য লিখ।
উদ্দীপক

Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর