উদ্দীপকে উল্লিখিত চিত্র 'X [গণিত] এর গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] চিহ্নিত অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করা হলো— মাইটোকন্ড্রিয়া গোলাকার বা দণ্ডাকার হয়ে থাকে। এটি দু'টি আবরণী দিয়ে ঘেরা। আবরণী দুটি হলো যথাক্রমে বহিঃআবরণী এবং অন্তঃআবরণী। বহিঃআবরণী মসৃণ কিন্তু অন্তঃআবরণী নানাভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি (একবচনে ক্রিস্টা)। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। একে অক্সিসোম বলে। অক্সিসোমে বিভিন্ন ধরনের উৎসেচক (ATP সিনথেসেস) থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্ধতরল দানাদার পদার্থ থাকে যাকে ম্যাট্রিক্স বলে। জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়াকে কোষের “শক্তি উৎপাদন কেন্দ্র” বা “পাওয়ার হাউস” বলা হয়। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্র 'X এর গঠন ব্যাখ্যা করো।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর