আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে দুটি পার্থক্য লিখ?
উত্তর: আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ: আদি কোষ ১. যেসব কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না, ফলে নিউক্লিয়বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এবং কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম উপস্থিত থাকে তাদেরকে আদিকোষ বলে। ২. এসব কোষের ক্রোমোজোমে কেবল DNA থাকে। প্রকৃত কোষ ১. যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি (nuclear membrane) দ্বারা নিউক্লিওবস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত তাদের প্রকৃত কোষ বলে। ২. ক্রোমোজোমে DNA, প্রোটিন, হিস্টোন ও অন্যান্য উপাদান থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে দুটি পার্থক্য লিখ?
উত্তর