'A [গণিত] চিত্রের অঙ্গাণুটি কীভাবে জীব জগৎ টিকিয়ে রাখছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র A হলো ক্লোরোপ্লাস্ট। এটি সবুজ রঙের প্লাস্টিড। এটি গাছের সবুজ পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়। জীবজগতকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ অঙ্গাণুটির ভূমিকা অপরিসীম। নিচে জীবজগতকে টিকিয়ে রাখতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. ক্লোরোপ্লাস্টে আবদ্ধ সৌরশক্তি, স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক, বায়ু থেকে [গণিত] ও কোষস্থ পানি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে যা বিভিন্ন শ্রেণির খাদক খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। ২. বায়ুতে [গণিত] গ্যাসের পরিমাণ শতকরা ০.০৩৩ ভাগ। বায়ুতে [গণিত] এর পরিমাণ বেশি হলে তা জীবদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সালোকসংশ্লেষণের মাধ্যমে ক্লোরোপ্লাস্ট [গণিত] ব্যবহার করে খাদ্য তৈরি করে। এতে বায়ুতে [গণিত] ও [গণিত] এর অনুপাত ঠিক থাকে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। ৩. বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস সূর্য। সূর্য হতে পৃথিবীতে আসা মোট আলো ও তাপশক্তির ২% আলোক সালোকসংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ শর্করায় রাসায়নিক শক্তি হিসেবে মজুদ করে যা বিভিন্ন খাদ্য স্তরের প্রাণিরা ব্যবহার করে বেঁচে থাকে। যেমন: উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি প্রথমে তৃণভোজী প্রাণিতে পৌছে। এদের খায় মাংসাশী প্রাণিরা। এতে রাসায়নিক শক্তি পর্যায়ক্রমে ২য়, ৩য় ও সর্বোচ্চ শ্রেণির খাদকে পৌছায়। এভাবে শক্তি ব্যবহার করে প্রাণিরা তাদের কার্যক্রম চালাতে সক্ষম হয়। এভাবে জীবের জন্য খাদ্য তৈরি, পরিবেশের ভারসাম্য রক্ষা, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বজায় রাখতে ক্লোরোপ্লাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা না হলে সমস্ত জীবজগৎ ধ্বংসের সম্মুখীন হতো। তাই বলা যায় মূলত ক্লোরোপ্লাস্টই জীবজগতকে টিকিয়ে রাখছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
'A চিত্রের অঙ্গাণুটি কীভাবে জীব জগৎ টিকিয়ে রাখছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক

Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর