পরিবেশের ভারসাম্য রক্ষায় Q এবং R এর মধ্যে কোনটির গুরুত্ব অধিক? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের Q ও R চিত্রদ্বয় হলো যথাক্রমে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় অঙ্গাণু দুটির মধ্যে ক্লোরোপ্লাস্টই অধিক গুরুত্বপূর্ণ। নিম্নে বিশ্লেষণ করা হলো— মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ এখানে জীবদেহের প্রয়োজনীয় শক্তি শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়। অন্যদিকে ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদকোষের সবুজ বর্ণের প্লাস্টিড। এখানে উদ্ভিদের খাদ্য প্রস্তুতকারী প্রক্রিয়া অর্থাৎ সালোকসংশ্লেষণ সংঘটিত হয়। সালোকসংশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পানি ও [গণিত] এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত এ শর্করা প্রাণিকুল খাদ্য হিসেবে গ্রহণ করে। কারণ প্রাণিদের দেহে ক্লোরোফিল নেই এবং তারা কোনো খাদ্যও তৈরি করতে পারে না। আবার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা ও অক্সিজেন শ্বসন প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা ও অক্সিজেন তৈরি না হলে শ্বসন ঘটবে না। ফলে উদ্ভিদ যাবতীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাবে না। অতএব বলা যায় যে, সালোকসংশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমেই জীবকূল টিকে আছে। যদি এ প্রক্রিয়া না ঘটত তাহলে জীবকূল বিলীন হয়ে যেত এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হতো। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট দুটিই গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লোরোপ্লাস্টই অধিক গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
পরিবেশের ভারসাম্য রক্ষায় Q এবং R এর মধ্যে কোনটির গুরুত্ব অধিক? বিশ্…
উদ্দীপক

Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর

উত্তর