উদ্দীপকের 'P [গণিত] প্রাণীদেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] চিত্রটি হলো অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি প্রাণীদেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো- অনৈচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো মাকু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। এজন্য এ পেশিকে মসৃণ পেশি বলে। মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালি, পৌষ্টিকনালি ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি সাধারণত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। অনৈচ্ছিক পেশির সঙ্কোচন-প্রসারণ ক্ষমতা অত্যন্ত ধীর। এরা স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সংশ্লিষ্ট অঙ্গের ছন্দোবদ্ধ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। পৌষ্টিকনালির পেরিস্ট্যালসিস, রক্তনালির অবিরাম সঙ্কোচন-প্রসারণ, শ্বাসনালির ও রেচননালির নিয়ম মাফিক সঙ্কোচন-প্রসারণ ইত্যাদি অনৈচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রন হয়। যেমন খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকের 'P প্রাণীদেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে গুরুত্বপূর্ণ…
উদ্দীপক

Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর