উদ্ভিদকোষে উক্ত অঙ্গাণু দুটির অনুপস্থিতি পরিবেশে কী বিপর্যয় ঘটাতে পারে? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রথম কোষীয় অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট এবং দ্বিতীয় কোষীয় অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। জীবের সকল জৈবনিক কাজে এই দুটি অঙ্গাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড। এটি গাছের সবুজ পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের সাহায্যে সবুজ উদ্ভিদ সূর্যালোককে আবদ্ধ করে এবং বায়ুস্থ কার্বন ডাই-অক্সাইড ও কোষের ভিতরকার পানি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এ প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন জৈবনিক কাজে শক্তি যোগায়। আবার প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাই প্রাণীজগতও তাদের খাদ্যের জন্য সম্পূর্ণরূপে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। অন্যদিকে, জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। ক্লোরোপ্লাস্টে উৎপাদিত শর্করা জাতীয় খাদ্যকে জারণের মাধ্যমে কোষের বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি অর্থাৎ ATP উৎপাদনে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসনের গুরুত্বপূর্ণ দুটি পর্যায় ক্রেবস চক্র ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। কারণ, ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত থাকে। আর এই ক্রেবস চক্রেই সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। এজন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাতে পারে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্ভিদকোষে উক্ত অঙ্গাণু দুটির অনুপস্থিতি পরিবেশে কী বিপর্যয় ঘটাতে প…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর

উত্তর
এর গঠনে দেখা যায়, এটি দুটি স্তর নিয়ে গঠিত একটি বহিঃস্তর ও অপরটি অন্তঃস্তর। ভিতরে অসংখ্য ছোট ছোট গ্রানাম চাকতি থাকে যেখানে সূর্যের আলো আবদ্ধ হয়। একটি গ্রানামের সাথে অন্য গ্রানাম সংযুক্ত থাকে গ্রানাম ল্যামেলামের মাধ্যমে। এছাড়াও ভেতরে তরল ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সে স্ট্রোমা ছড়ানো অবস্থায় থাকে। স্ট্রোমা থেকে সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উৎসেচক নিঃসৃত হয়।উত্তর