প্রোটোপ্লাজম বলতে কী বুঝ?
উত্তর: কোষের ভিতরে অর্ধস্বচ্ছ, থকথকে জেলির মতো যে বস্তু থাকে তাই প্রোটোপ্লাজম। কোষঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু যেমন- মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজিবস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষগহ্বর, লাইসোজোম, কোষকঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম এবং নিউক্লিয়াস থাকে। এছাড়া জীবের দেহে সংঘটিত সব জৈবিক কার্যক্রম; যেমন- শ্বসন, খাদ্যগ্রহণ, বর্জ্য নিষ্কাশন, বংশগতি, কোষ বিভাজন ইত্যাদি প্রোটোপ্লাজমেই সংঘটিত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
প্রোটোপ্লাজম বলতে কী বুঝ?
উত্তর