কাজের প্রকৃতিভেদে A এর আচ্ছাদনকারী কলার বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-A দ্বারা মানুষের হাতকে বুঝানো হয়েছে। মানুষের হাতের এককে আচ্ছাদনকারী টিস্যুটি হলো আবরণী বা এপিথেলিয়াল টিস্যু। কাজের প্রকৃতি ও অবস্থানের উপর ভিত্তি করে মানবদেহের ত্বক ও এর ভেতরের বিভিন্ন অঙ্গের আচ্ছাদনকারী কলাকে প্রধানত নিচের ভাগগুলোতে বিন্যস্ত করা যায়— ১. স্কোয়ামাস আবরণী টিস্যু: এই টিস্যুর কোষগুলো মাছের আঁইশের মতো চ্যাপ্টা, পাতলা এবং এদের নিউক্লিয়াস বড়ো আকারের হয়। উদাহরণ- বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে থাকে। ২. কিউবয়ডাল আবরণী টিস্যু : এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির অর্থাৎ কোষের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান। যেমন- বৃক্কের সংগ্রাহক নালিকা, এই টিস্যু প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। ৩. কলামনার আবরণী টিস্যু : এই টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু এবং লম্বা। উদাহরণ- প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণের কাজ করে। ৪. স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু: এটি একাধিক স্তরে বিন্যস্ত থাকে। সবচেয়ে নিচের স্তরটি কিউবয়ডাল এবং কলামনার কোষের হয় এবং ওপরের স্তরগুলো চ্যাপ্টা হয়। যেমন- মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। ৫. সিলিয়াযুক্ত আবরণী টিস্যু : কোষগুলো সাধারণত কলামনার বা কিউবয়ডাল প্রকৃতির হয়। তবে এদের মুক্ত প্রান্তে চুলের মতো সূক্ষ্ম 'সিলিয়া' থাকে। যেমন- মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালী।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
কাজের প্রকৃতিভেদে A এর আচ্ছাদনকারী কলার বর্ণনা করো।
উদ্দীপক

Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর