“গঠনগত দিক হতে 'Z [গণিত] পেশি 'X [গণিত] পেশির মতো হলেও কার্যগত দিক থেকে 'Y [গণিত] পেশির মতো।”-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] হলো ঐচ্ছিক পেশি, 'Y [গণিত] হলো অনৈচ্ছিক পেশি এবং 'Z [গণিত] হলো হৃদপেশি। হৃদপেশির গঠন ও কাজের বৈচিত্র্যের কারণে প্রশ্নে উল্লেখিত উক্তিটি সম্পূর্ণ যথার্থ। নিচে এর বিশ্লেষণ দেওয়া হলো- গঠনগত সাদৃশ্য : ঐচ্ছিক পেশির মতো হৃদপেশির কোষ গুলোও নলাকার এবং এদের গায়েও স্পষ্ট আড়াআড়ি হালকা ও গাঢ় ডোরা দেখা যায়। উভয় পেশিতেই তন্তুগুলো সারকোলেমা নামক ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই গাঢ় দাগ ও নলাকার গঠনের কারণেই হৃদপেশি গঠনগতভাবে ঐচ্ছিক পেশির সাথে সাদৃশ্যেপূর্ণ। কার্যগত সাদৃশ্য : ঐচ্ছিক পেশি মানুষের ইচ্ছাধীন হলেও হৃদপেশির কাজ মানুষের ইচ্ছামতো নিয়ন্ত্রিত হয় না। অনৈচ্ছিক পেশির মতো হৃদপেশিও স্বয়ংক্রিয় ভাবে নিজস্ব গতিতে সংকুচিত ও প্রসারিত হয়। ভূণ অবস্থা থেকে শুরু করে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত এই পেশি হৃদপিণ্ডের পাম্পিং কাজ সচল রাখে। অর্থাৎ হৃদপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো ডোরাকাটা। আবার এর কার্যক্রম মানুষের ইচ্ছাধীন নয়; এটি স্বয়ংক্রিয় ভাবে সংকোচন ও প্রসারণ ঘটায়। তাই বলা যায়, হৃদপেশি গঠনগত ভাবে ঐচ্ছিক পেশির মতো হলেও কার্যগত ভাবে অনৈচ্ছিক পেশির মতো কাজ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
“গঠনগত দিক হতে 'Z পেশি 'X পেশির মতো হলেও কার্যগত দিক থেকে 'Y পেশ…
উদ্দীপক

Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
৩. নিউক্লিওলাস: নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। ক্রোমোজোমের রংঅগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা RNA ও প্রোটিন দ্বারা গঠিত।
৪. ক্রোমাটিন জালিকা: কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস জট পাকিয়ে থাকতে দেখা যায়। জট পাকিয়ে থাকা এই ক্রোমাটিন তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলে। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয় বলে তখন তাদের আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলি বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়।উত্তর