কোন পেশিকে ঐচ্ছিক-অনৈচ্ছিক পেশি বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: কার্ডিয়াক পেশি বা হৃৎপেশিকে ঐচ্ছিক-অনৈচ্ছিক পেশি বলা হয়। কারণ- এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিন্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি (অনেকটা ঐচ্ছিক পেশির মতো), শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এ টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো। তাই একে ঐচ্ছিক-অনৈচ্ছিক পেশিও বলে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
কোন পেশিকে ঐচ্ছিক-অনৈচ্ছিক পেশি বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর