চিত্র: F ও চিত্র: G-এর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র: F ও চিত্র': G হলো যথাক্রমে ঐচ্ছিক পেশি ও হৃৎপেশি। নিচে এদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো- সাদৃশ্য : ১. ঐচ্ছিক পেশির কোষগুলো যেমন নলাকার, আড়াআড়ি ডোরাযুক্ত, তেমনি হৃৎপেশির কোষগুলোও নলাকার ও আড়াআড়ি ডোরাযুক্ত। ২. উভয় পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকে। এ কারণে ঐচ্ছিক পেশি ও হৃৎপেশি দেখতে একই রকম। অনৈচ্ছিক পেশির মতো হৃৎপেশিও সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন ও দেহে রক্ত চলাচল প্রক্রিয়া সক্রিয় রাখে। বৈসাদৃশ্য: ১. ঐচ্ছিক পেশি ইচ্ছানুযায়ী সংকুচিত ও প্রসারিত হয়। অন্যদিকে, হৃৎপেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। ২. ঐচ্ছিক পেশি কঙ্কাল বা অস্থির সাথে যুক্ত। অন্যদিকে হৃৎপেশি শুধুমাত্র হৃদযন্ত্রে অবস্থিত। ৩. ঐচ্ছিক পেশি দ্রুত ক্লান্ত হয়, অপরদিকে হৃৎপেশি সহজে ক্লান্ত হয় না।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
চিত্র: F ও চিত্র: G-এর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর