জীবদেহে রাইবোজোম কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের কোষেই রাইবোজোম পাওয়া যায়। রাইবোজোম হলো ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণু। এটি প্রোটিন ও RNA দ্বারা গঠিত। এর প্রধান কাজ হচ্ছে জীবদেহে প্রোটিন সংশ্লেষণ করা, যা কোষের জন্য অপরিহার্য। একে কোষের প্রোটিন কারখানা বলা হয়। এটি 'মেসঞ্জার RNA (mRNA) এর তথ্য অনুযায়ী অ্যামিনো-এসিডগুলো একত্রিত করে পলিপেপটাইড চেইন তৈরি করে এবং পেপটাইড বন্ধন গঠনে অনুঘটক হিসেবে কাজ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
জীবদেহে রাইবোজোম কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
উত্তর