নিচের কোনটি সুষম চতুর্ভুজাকার প্রিজম?
ক. ঘনক
খ. আয়তাকার ঘনবস্তু
গ. সামান্তরিক ঘনবস্তু
ঘ. সিলিন্ডার
উত্তর: ঘনক
ব্যাখ্যা: প্রিজম: যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক তাকে প্রিজম বলে। উদাহরণ: সংজ্ঞানুসারে আয়তাকার ঘনবস্তু ও ঘনক উভয়কেই প্রিজম বলা হয়। কাঁচের তৈরি খাড়া ত্রিভুজাকার প্রিজম আলোকরশ্মির বিচ্ছুরণের জন্য ব্যবহৃত হয়। সুষম ও বিষম প্রিজম: ভূমি সুষম বহুভুজ হলে প্রিজমকে সুষম প্রিজম ( [গণিত] ) বলে। ভূমি সুষম না হলে ইহাকে বিষম প্রিজম ( [গণিত] ) বলা হয়।ঘনকের ভূমি সুষম (বর্গক্ষেত্র বিধায় প্রতি বাহু সমান) বলে ঘনক একটি সুষম চতুর্ভুজাকার প্রিজম।
SSC উচ্চতর গণিত অধ্যায়-১৩ : ঘন জ্যামিতি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · উচ্চতর গণিত · অধ্যায়-১৩ : ঘন জ্যামিতি (Full Syllabus) · MCQ