উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়?
উত্তর: উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হয়। আবার একই সাথে উৎপাদসমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়। যদি বিক্রিয়াস্থল থেকে উৎপন্ন একাধিক উৎপাদের মধ্যে যে কোনো একটি উৎপাদকে সরিয়ে নেয়া হয় তাহলে উৎপাদসমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে না। ফলে বিক্রিয়াটি তখন একমুখী হয়। আবার বদ্ধ পাত্রে সংঘটিত উভমুখী বিক্রিয়ার ন্যূনতম একটি উৎপাদ যদি গ্যাসীয় হয়, এ বিক্রিয়াকে খোলা পাত্রে সংঘটিত করলে গ্যাস পরিবেশে মিশে যায়। যেমন [গণিত] একে উত্তপ্ত করলে [গণিত] গ্যাস উৎপন্ন হয়। [গণিত] গ্যাস উড়ে পরিবেশে চলে গেলে বিক্রিয়াটি একমুখি হয়ে যায়। এভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়।
SSC রসায়ন অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম · সৃজনশীল
উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়?
উত্তর