অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: অ্যালকেনসমূহে কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন একক সমযোজী বন্ধন থাকে। এ বন্ধনগুলো শক্তিশালী হওয়ায় অ্যালকেন সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এজন্য এদেরকে প্যারাফিন বলে। কিন্তু অ্যালকিন অণুতে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, যার প্রথমটি ( [গণিত] বন্ধন) শক্তিশালী হলেও দ্বিতীয় বন্ধনটি (পাই বন্ধন) খুবই দুর্বল এবং বিক্রিয়ায় সহজে ভেঙে গিয়ে নতুন বন্ধন গঠনের সুযোগ হয়। ফলে অ্যালকিন অণুসমূহ অ্যালকেনের তুলনায় রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় হয়।
SSC রসায়ন অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম · সৃজনশীল
অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর