শিল্পক্ষেত্রে উদ্দীপকের [গণিত] নং ও [গণিত] নং যৌগের গুরুত্ব আছে কি-না যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের [গণিত] নং ও [গণিত] নং যৌগ দুটি হলো যথাক্রমে ইথানল ও মিথান্যাল। শিল্পক্ষেত্রে ইথানলের গুরুত্ব: ইথানল প্রধানত পারফিউম, কসমেটিক্স ও ঔষধ শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। আবার ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ঔষধ শিল্পে এবং রেকটিফাইড স্পিরিটকে হোমিও ঔষধে ব্যবহার করা হয়। ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। রেকটিফাইড স্পিরিটের সাথে সামান্য মিথানল যোগে বিষাক্ত করা হয়। একে মিথিলেটেড স্পিরিট বলে যা আসবাবপত্র বার্ণিশ করার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও গ্যাসহোল নামক জ্বালানিতে পেট্রোলের সাথে 10-20% ইথানল মিশ্রিত থাকে। শিল্পক্ষেত্রে মিথান্যালের গুরুত্ব : মিথান্যালের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে যা মৃত প্রাণী সংরক্ষণে ল্যাবরেটরীতে একচেটিয়াভাবে ব্যবহৃত হয়। ডেলরিন পলিমার তৈরিতে মিথান্যাল ব্যবহৃত হয় যা চেয়ার, ডাইনিং টেবিল, বালতি ইত্যাদি জাতীয় দ্রব্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আবার মিথান্যাল ও ইউরিয়া থেকে মেলামাইন প্রস্তুত করা হয় যা গৃহ সামগ্রী প্লেট, গ্লাস, মগ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। সুতরাং শিল্পক্ষেত্রে ইথানল ও মিথান্যালের গুরুত্ব অপরিসীম।
SSC রসায়ন অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম · সৃজনশীল
শিল্পক্ষেত্রে উদ্দীপকের নং ও নং যৌগের গুরুত্ব আছে কি-না যুক্তিসহ …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর