' [গণিত] ' যৌগ থেকে একটি যুত পলিমার গঠন সম্ভব যা প্লাস্টিক রশি ও বোতল হিসেবে ব্যবহৃত হয়- বিক্রিয়াসহ উক্তিটির যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো।
উত্তর: উদ্দীপকে ভাঙন বা বিযোজন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত বিক্রিয়াটি হলো- [গণিত] এখানে, [গণিত] উপরোক্ত বিক্রিয়া অনুসারে [গণিত] যৌগটি হলো প্রোপিন [গণিত] । প্রোপিন থেকে যুত পলিমার পলিপ্রোপিন প্রস্তুত করা যায় যা প্লাস্টিক রশি ও বোতল হিসাবে ব্যবহৃত হয়। যে বিক্রিয়ায় একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়ে পলিমার গঠন করে তাকে যুত পলিমারকরণ বিক্রিয়া বলে। প্রোপিনের যুত পলিমারকরণ বিক্রিয়ায় প্রোপিন মনোমার হিসাবে ব্যবহৃত হয়। প্রায় [গণিত] তাপমাত্রায় উত্তপ্ত [গণিত] প্রভাবকের উপস্থিতিতে ও [গণিত] চাপে হেপ্টেন দ্রাবকে দ্রবীভূত প্রোপিন এর অসংখ্য অণু যুক্ত হয়ে পলিপ্রোপিন পলিমার গঠন করে। [গণিত] যুত পলিমারকরণে সাধারণত দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন অণু মনোমার অণু হিসেবে ব্যবহৃত হয়। যুত পলিমারকরণে অসংখ্য মনোমার অণু যুক্ত হওয়ার সময় কোনো প্রকার ক্ষুদ্র অণু অপসারিত হয় না। এখানে, [গণিত] যৌগটিও দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন এবং এ অ্যালকিন মনোমার থেকে পলিমারকরণে কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয় না। সুতরাং বলা যায়, [গণিত] যৌগ হতে যুত পলিমার পলিপ্রোপিন গঠন সম্ভব।
SSC রসায়ন অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১১ : খনিজ সম্পদ: জীবাশ্ম · সৃজনশীল
' ' যৌগ থেকে একটি যুত পলিমার গঠন সম্ভব যা প্লাস্টিক রশি ও বোতল হিস…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর