ল্যাবরেটরিতে A এবং B এর ব্যবহার আবশ্যক কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে A হলো অ্যাপ্রোন এবং B হলো সেফটি গগলস। ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এসব রাসায়নিক দ্রব্যের মধ্যে কোনটি বিস্ফোরক জাতীয়, কোনটি দাহ্য আবার কোনটি আমাদের শরীরের সরাসরি ক্ষতি সাধন করে। ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তা অধিকাংশ কাঁচের তৈরি। কাচের পাত্র ভেঙ্গে এসিড গায়ে পড়লে শরীরে ক্ষত সৃষ্টি হবে। পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যাবে। বিস্ফোরক দ্রব্য শরীরে পড়লে শরীর পুড়ে যাবে। আবার, অ্যাপ্রন সুতি হওয়ার কারণে শরীরে হালকা আগুন লাগলেও এই অ্যাপ্রোন দ্বারা কিছুটা রক্ষা পাওয়া যায়। তাই নিজেকে নিরাপদ রাখতে অ্যাপ্রোন (A) পড়তে হবে। ল্যাবরেটরিতে কোনো পরীক্ষা চলাকালে কিছু রাসায়নিক দ্রব্য সরাসরি বাম্পিং করে চোখে প্রবেশ করে চোখের মারত্মক ক্ষতি করতে পারে। তাই চোখকে নিরাপদ রাখতে সেফটি গগলস (B) চোখে দিতে হবে।।
SSC রসায়ন অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) · সৃজনশীল
ল্যাবরেটরিতে A এবং B এর ব্যবহার আবশ্যক কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


